Mufti Masud
দৃশ্য – ১ : ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। আমেরিকা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে কলকাতার রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন বাম জোটের কর্মীরা। একজনকে জিজ্ঞেস করা হলো : কোথায় ভেনেজুয়েলা, কোথায় ভারত! আপনি কেন সে দেশের ঘটমান বিষয় নিয়ে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন?
উত্তর : আমরা কোন নির্দিষ্ট দেশ, সীমানার ভিত্তিতে মানবাধিকারের বিচার করি না। পৃথিবীর যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হয়, মানবতার বিরুদ্ধে চক্রান্ত হয় আমরা তারই প্রতিবাদ করি।
দৃশ্য – ২ : পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুনায়েদকে ফেসবুকে ইসলাম বিরোধী পোস্ট দেয়ার অভিযোগে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। একই বাম ভাইয়ের সাথে দেখা। তাঁকে জিজ্ঞেস করা হলো : এই সভ্য পৃথিবীতে শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে পোস্ট করার অভিযোগে কাউকে মৃত্যুদণ্ড দেয়া যায়? আপনারা কেন এর প্রতিবাদ করছেন না?
উত্তর : ওটা পাকিস্তানের বিষয়। তাছাড়া এই মুহূর্তে ভারতের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ব্যস্ত আছি। ভারতকে রামরাজ্য গড়ার চেষ্টা করছে মোদি। এটা কিছুতেই হতে দেয়া যায় না!
দৃশ্য – ৩ : ইসলামিক জনসভায় মাওলানা মামুনুল হক সাহেব হুংকার দিয়ে উঠলেন : ৯০ ভাগ মুসলমানের দেশে নাস্তিকদের ঠাঁই নাই! ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলামী আইন চাই!
দৃশ্য – ৪ : ইসলামিক জনসভায় মাওলানা মামুনুল হক সাহেব গর্জে উঠলেন : ভারতকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বানানোর পরিকল্পনা সফল হতে দেয়া যাবে না! ভারতকে অবশ্যই ধর্মনিরপেক্ষতা ধরে রাখতে হবে, নয়তো আমরা ভারতের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ব!
বিঃ দ্রঃ আকাশে আজ পিনপতন নিরবতা।

মুফতি মাসুদ একজন প্রাক্তন ইমাম এবং ইসলামী পণ্ডিত, যিনি এখন মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচারের একজন সোচ্চার কণ্ঠস্বর। ভারতে নির্বাসিত জীবনযাপন করা মুফতি মাসুদ নারী অধিকার, এলজিবিটিকিউ অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে নিবেদিত। তিনি তাঁর লেখালেখির মাধ্যমে প্রান্তিক কণ্ঠস্বরকে ক্ষমতাশালী করতে চান।