- Home
- Blog Posts
- Live and Podcasts
- Contribute
- Study
- About & Contact
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
What's Hot
Author: murtadmasud
Here is a rewritten version of your text, expanded to feature more eloquent, flowing sentences that strongly emphasize the values of freethinking and freedom of choice. Defending Expression: The Power of Choice Recently in Montreal, a vibrant summer street party became the backdrop for a captivating viral moment featuring a Bangladeshi woman joyfully celebrating her heritage. Her outfit—a striking and creative design inspired directly by the rich green and red of the Bangladeshi flag—perfectly mirrored her exuberant dance and unapologetic cultural pride. This compelling footage has sparked a multifaceted and highly relevant public discourse surrounding the intersections of cultural expression,…
Mufti Masud (সবটুকুই মুহাম্মদ বই থেকে কিছু অংশ তুলে ধরা হলো) মুহাম্মদের আইনের বেশিরভাগ অংশই ছিল প্রতিশোধের সাম্যতা সম্পর্কিত, চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত – আরব রীতিনীতির পুনঃস্থাপন। এই বিষয়গুলি সহিংসতা বা দুর্ঘটনাজনিত আঘাতের অপরাধের সাথে জড়িত। লোকেদের রক্তের বদলে অর্থ প্রদানের মাধ্যমে প্রতিশোধ বা নিষ্পত্তি ছিল একমাত্র বিকল্প উপায়। মুহাম্মদের বেশিরভাগ মীমাংসার ঘটনায় জীবনহানি বা অঙ্গহানির ক্ষতি নিষ্পত্তি জড়িত ছিল এবং তিনি এ জাতীয় বিষয়ে মোকদ্দমার জন্য কোরআনের বহু আয়াত সৃষ্টি করেছিলেন। ইচ্ছাকৃত সহিংসতার ক্ষেত্রে তিনি ক্ষমাকে বিকল্প হিসেবে উত্সাহিত করেন, কিন্তু প্রতিশোধের পথে বাধা হয়ে দাঁড়াতেন না। যেমন এক নারীর হত্যার ঘটনাই, যেখানে এক নারী অন্য…
Mufti Masud ইমাম হিসেবে আমার কর্মজীবন শুরু হয়েছিল আল ফোরকান ফাউন্ডেশনের মাধ্যমে। আল ফোরকান ফাউন্ডেশন সৌদিভিত্তিক এনজিও সংস্থা যার কাজ ছিল সারা বাংলাদেশ জুড়ে মসজিদ এবং হিফজ মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং মসজিদের ইমামদেরকে সৌদি আরবের সালাফি মতাদর্শের প্রতি সহানুভূতিশীল করে তোলা। আমি এমনিতেই একটু স্বাধীনচেতা এবং প্রগতিবাদী মানুষ হওয়ার কারণে হানাফি মাযহাবের গোঁড়ামিকে অপছন্দ করতাম। আমার কাছে মনে হতো সালাফি ইসলাম সহীহ (খাঁটি) ইসলামকে হানাফি ইসলামের তুলনায় অধিক ঔন করে। আমার প্রথম পোস্টিং ছিল যশোরের দয়ারামপুর গ্রামের খালিদ বিন ওয়ালিদ জামে মসজিদে। এই মসজিদের নির্মাণ থেকে শুরু করে যাবতীয় ব্যয় বহন করেছে আল ফোরকান ফাউন্ডেশন। আল ফোরকান ফাউন্ডেশনে চাকরির সবচেয়ে…
Mufti Masud বাংলাদেশ, পাকিস্তান ও ভারতে বহু চর্চিত ও আলোচিত শিক্ষাব্যবস্থা হচ্ছে দেওবন্দী শিক্ষা ব্যবস্থা বা দরসে নেজামী। ভারতের দেওবন্দ মাদ্রাসার সিলেবাস অনুকরণে তৈরি এই শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানসমূহ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কায় কওমি মাদ্রাসা নামে পরিচিত। কওমি মাদ্রাসায় ভয়ংকর সব ঘৃণার শিক্ষা দেয়া হয়। ঘৃণা করাকে পুণ্য হিসেবে সেখানে দেখানো হয়। কওমি মাদ্রাসার পাঠ্যসূচিতে থাকা সেসব ঘৃণার শিক্ষার দু’চারটে নমুনা কেবল দিচ্ছিঃ দেওবন্দ ও তার অনুকরণে তৈরি করা কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক আল হিদায়াহ‘র কিতাবুস সিয়ার বা জিহাদ অধ্যায়ে লেখা রয়েছে, ‘অমুলিমদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া ইসলামের নির্দেশ। অমুসলিমরা যুদ্ধ শুরু না করলেও মুসলমানদের অবশ্য কর্তব্য হচ্ছে তাদের বিরুদ্ধে…
Mufti Masud মাদ্রাসার বদ্ধ কারাগারে আমাদের শেখানো হয়নি – দেশের সম্পদ লুটেরাদের বিরুদ্ধে কথা বলতে হবে, মানুষের উপর অত্যাচারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে; আমাদের শেখানো হয়নি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সে কথাও। আর তাই আমি এবং আমার সহকর্মী তথা ইমাম ও মাদ্রাসার শিক্ষক সম্প্রদায়ের কেউ কোনদিন খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, ঘুষ সহ বাংলাদেশের সমাজে প্রতিদিন ঘটমান অন্যায় ও অবিচারের বিরুদ্ধে মুখ খুলতে পারিনি। লুটপাট, খুন, ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলে তাঁরা কেউই ধর্মপ্রাণ মুসলমান না। তাঁরা অধিকাংশই বামপন্থী। শুধুমাত্র শুক্রবার মসজিদে দেয়া ভাষণে আমরা সামান্য কথা বলতে পারতাম, কিন্তু সে কথা জীবে দয়ার কথা নয়; সে…
হামেদ আব্দুল সামাদ সাম্প্রতিক ইতিহাসে ফ্যাসিবাদ ও ইসলামপন্থা কিছু কিছু ক্ষেত্রে ফ্যাসিবাদ একটি রাজনৈতিক ধর্ম (Religion)। এর অনুসারীরা বিশ্বাস করে তারাই চুড়ান্ত সত্যের অধিকারী, যে সত্যের মহামহিম অভ্রান্ত নেতা সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়ে পবিত্রতার বলে বলীয়ান হয়ে জাতিকে ঐক্যবদ্ধ করবেন এবং শত্রুদের নিশ্চিহ্ন করবেন। ফ্যাসিবাদী মতাদর্শ তার অনুসারীদের ঘৃণা এবং হিংসায় দূষিত করে তোলে, পৃথিবীকে ভাগ করে বন্ধু ও শত্রুতে, এবং যারা এর বিরোধিতা করে তাদের উপর কঠিন প্রতিশোধ নেয়। এটি বিরোধিতা করে আধুনিকতার, সভ্য মূল্যবোধের, মার্ক্সবাদের এবং ইহুদীদের; অথচ গৌরবান্বিত করে সেনাবাহিনীর ক্ষমতাকে এবং আত্মত্যাগকে—এমনকি ফ্যাসিবাদের পথে শহীদ হওয়াকে। আধুনিক ইসলামপন্থা এই সকল বৈশিষ্ট্যই বহন করে, যদিও ইউরোপীয়…
তসলিমা নাসরিন মুফতি মাসুদ রচিত ‘নাস্তিক ইমামের হজ্ব’ বইটির দুই বাংলার জনপ্রিয় লেখক তসলিমা নাসরিন একটি ভূমিকা লিখেছিলেন। সেটিই এখানে হুবহু তুলে ধরা হলো। ১৯৯৪ সালের কথা। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ প্রায় প্রতিটি জেলায়ই ইসলামিক উগ্রবাদীরা আমার বিরুদ্ধে মিছিল করছে। ওদের একটাই দাবি – মুরতাদ তসলিমা নাসরিনকে ফাঁসি দিতে হবে। সে সময়ে আমি খুবই আতঙ্কে থাকতাম, এই বুঝি কোন মোল্লা আমার ঘাড়ে কিংবা মাথায় মাদ্রাসার ধারালো চাপাতি দিয়ে আঘাত করল! আমার বিরুদ্ধে করা সেসব মিছিলের নেতৃত্ব দিচ্ছিল মসজিদের ইমামরা এবং মাদ্রাসার শিক্ষকেরা। ওদের প্রায় কেউই আমার বই পড়েনি। আমি কি লিখেছি সেটি ওরা অন্যদের কাছ থেকে শুনেছে। শুনে শুনেই ওরা…
Mufti Masud ড. কৌশিক গঙ্গোপাধ্যায় রচিত বই ‘একুশের মিথ, জয়বাংলার মিথ্যা’ এর জন্য একটি ভূমিকা লিখেছিলাম। সেটিই এখানে তুলে ধরলাম পাঠকদের সৌজন্যে। ‘একুশের মিথ, জয়বাংলার মিথ্যা’ বইটি ক্রয় করার এবং পাঠ করার বিশেষ অনুরোধও করছি সবাইকে। আমি কিংবদন্তির কথা বলছি / আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। না, আমি আসলে আমার পূর্বপুরুষের কথা বলতে চাই না। আমি বলতে চাই আমারই কথা। আমি কিংবদন্তির কথা বলছি এটি বাংলাদেশের তরুণদের মধ্যে জনপ্রিয় একটি কবিতা। লিখেছিলেন আবু জাফর ওবায়দুল্লাহ। এমন একটি জ্বালাময়ী কবিতা যে বাংলা সাহিত্যে আছে তা বহু বছর ধরে জানতাম না। জানার কথাও না, কারণ আমি ছিলাম কারাগারের বাসিন্দা। আমি যে কারাগারে…
Mfti Masud (সাইফুল বাতেন টিটোর লেখা বই {বাংলাদেশে নিষিদ্ধ} বিষফোঁড়ার জন্য একটি ভূমিকা লিখেছিলাম। সেটিই এখানে তুলে ধরলাম পাঠকদের জন্য)। একটি ঘটনা দিয়ে শুরু করা যাক, তখন আমি ঢাকার আনোয়ারুল উলুম মাদরাসার ছাত্র। বয়স কত হবে, ১৪ কিংবা ১৫। পাশে বসা ক্লাসমেটের সাথে কথা বলছিলাম, কার লেখায় যেন পড়েছি “সব মানুষকে ভালোবাসতে হয়, সব মানুষই আল্লাহর সৃষ্টি।” ক্লাস চলাকালীন কথা বলতে দেখে আমার হুজুর (মাদ্রাসায় শিক্ষককে হুজুর বলা হয়) আমাদের জিজ্ঞেস করলেন, তোরা কি কথা বলছিস? আমার ক্লাসমেট বলল, মাসুদ বলেছে দুনিয়ার সব মানুষকে ভালোবাসতে হয়। হুজুর আমাদের বললেন, না, সব মানুষের মধ্যে তো কাফের-মোশরেকও আছে, ওদেরকে তো ভালোবাসা যাবেনা!…
Mufti Masud ০৮ মে ২০২১, চ্যানেল আই অনলাইন নিউজ শিরোনাম হচ্ছে “পারসেভেরেন্স রোভারে মঙ্গলে নতুন শব্দ পেল নাসা”। এদিকে ৩০ শে নভেম্বর ২০২১ যমুনা টিভি চ্যানেলের নিউজ শিরোনাম হচ্ছে এরকম “পাকিস্তানে কোরান পোড়ানোর জেরে থানায় আগুন দিলো জনতা”। একই পৃথিবী, এই পৃথিবীর একাংশের মানুষ মঙ্গলগ্রহে যানবাহন পাঠায় আর অন্য অংশের মানুষ অনুভূতিতে আঘাত লাগার কারণে আগুন দিয়ে তারা পুড়িয়ে দেয়। পারসেভেরেন্স বা পার্সিভিয়ারেন্স মঙ্গল গ্রহে পাঠানো সর্বশেষ পরিভ্রামক যান। এটি ২০২১ সালের ১৮ ই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ০৩:৪৮ মিনিটে মঙ্গলগ্রহের মাটি স্পর্শ করেছে। পার্সিভিয়ারেন্স যখন মঙ্গলগ্রহের মাটি স্পর্শ করেছে সে সময়ে বাংলাদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা…